বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে

রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী

Reporter Name
  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তারের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি। বিক্ষোভকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। শনিবার (২৩ মে) দুপুরে রামিসার দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপি এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে এবং তিনি দায় স্বীকার করেছেন বলেও জানা গেছে। কিন্ত আমরা চাই দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হউক। রামিসার সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় আমরা সংহতি জানাচ্ছি। ভবিষ্যতে যেন আর কোনো শিশু এমন ঘটনার শিকার না হয়, সে জন্য খুনি বা ধর্ষনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া অভিভাবকগণ তাদের শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সারাদেশে এর আগেও একাধিক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। কিন্তু কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। আমরা এই হত্যা কান্ডের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

বক্তারা বলেন, বিচার দীর্ঘায়িত হলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বাড়বে এবং অনেকেই সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাবেন। তাই দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এ ঘটনার নিষ্পত্তির দাবি জানাই। দেশের ৬৫ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও এই ঘটনার বিচার দাবি করছে।

সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কামিটি সভাপতি আলকাছ উদ্দীন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সিপিবি নেতা নজরুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, হাজং নেতা অবনি কান্ত হাজং, নারীনেত্রী তাসলিমা বেগম, ছাত্র ইউনিয়ন সভাপতি আহাদ মিয়া প্রমুখ।

প্রসেসিং হচ্ছে...
23 May, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com