বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত দুর্গাপুরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালিত দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত

দুর্গাপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : শারদীয় উৎসবের বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্ত পূণ্যার্থীরা। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবছরের ন্যায় এবারও বিজয়া দশমীর দিনে শুভ বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা, বিশিষ্ট সমাজসেবক, কমরেড মণিসিংহ মেলা উদযাপন কমিটির আহবায়ক ডা: দিবালোক সিংহের আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। ভ্রাতৃত্বেরবন্ধন ও পরস্পরের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় কালে সম্প্রীতির বন্ধন স্থাপনে প্রতিবছর ব্যক্তিগত উদ্দ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি এতে নানা শ্রেনী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে, পুনর্মিলনী অনুষ্ঠানে ডাঃ দিবালোক সিংহের সভাপতিত্বে, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সিনিয়র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন মুকুল, আয়কর উপদেষ্টা অজয় সাহা, উদীচী সভাপতি শামছুল আলম তালুকদার প্রমুখ।

এছাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় কবি, সাহিত্যিক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

ডা: দিবালোক সিংহকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রতিবছর ডা: দিবালোক সিংহ যে আয়োজন করেন এর জন্য ওনাকে ধন্যবাদ জানাই। সেইসাথে সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে দুর্গাপুরের উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানানো হয়।

প্রসেসিং হচ্ছে...
21 October, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com