সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন

দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন

Reporter Name
  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আমেরিকার সঙ্গে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রবিবার (১৬ আগষ্ট) দুপুরে দুর্গাপুর প্রেস ক্লাব মোড়ে সিপিবি উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীরের সভাপতিত্বে, সিপিবি‘র সহ:সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি সায়মন মিয়াসহ, ছাত্র ইউনিয়ন, যুব-ইউনিয়ন, আদিবাসী ইউনিয়নের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনের দুই দিন আগে ইউনুস সরকার দেশ বিরোধী চুক্তি করেছেন। ইউনুস আমেরিকার দালাল বলেই সেন্টমার্টিন অর্ধেক বিক্রি করে দিয়েছেন। দেশে যেসব শিশু হামে মৃত্যু হয়েছে, এটা স্বাভাকিব মৃত্যু নয়, এসব শিশুকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় ইউনুস এড়াতে পারে না। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে বিষাক্ত খাবার আমদারির ব্যবস্থা করা হয়েছে। এই চুক্তি স্বাধীন বাংলাদেশকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করার চুক্তি। এদেশের মানুষ এই চুক্তি মেনে নিবে না।

চট্রগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা দেয়া, ৪৪টি শিল্প-কারখানা ব্যাক্তিমালিকানায় তুলে দেয়া সহ দেশবিরোধী যেকোন চুক্তি বাংলার মানুষ কখনোই মেনে নিবে না। বর্তমান বিএনপি সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি, আমেরিকার সঙ্গে করা চুক্তি বাতিল করার দাবি জানাচ্ছি।

প্রসেসিং হচ্ছে...
16 August, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com