বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ

দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী

Reporter Name
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিতসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে সংগঠনটির নেতারা শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল এবং বৈষম্যহীন শিক্ষানীতি প্রণয়নের দাবি জানিয়েছেন। এ সময় দাবি বাস্তবায়নে সরকার যদি গড়িমসি করে, তাহলে আমাদের অধিকার নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা খাতে সরকারের প্রতিশ্রুতি জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করে তা পর্যায়ক্রমে ৮ শতাংশে উন্নীত করতে হবে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি বাতিল করে আন্তর্জাতিকভাবে প্রচলিত জোনাল পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

বক্তারা বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শিক্ষা খাতে বরাদ্দের দিক থেকে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ইউনেসকো সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দিতে হবে। এছাড়া বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সর্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। প্রাথমিক পর্যায়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহালেরও দাবি জানান তারা।

অপরদিকে সাবেক অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে শিশু হত্যাকারী আখ্যা দিয়ে তাদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখা। বিক্ষোভ সমাবেশ থেকে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা চালু এবং শিশুমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কামিটি সভাপতি আলকাছ উদ্দীন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়ন সভাপতি রমজান আলী সরকার, ছাত্র ইউনিয়ন সভাপতি আহাদ মিয়া, সাধারণ সম্পাদক রমজান মিয়া, যুগ্ন-সম্পাদক হীমেল মিয়া প্রমুখ।

প্রসেসিং হচ্ছে...
19 May, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com