শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে সিপিবির কমিটি গঠন

Reporter Name
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৪৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র দুইদিন ব্যাপি ২২তম সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। রবিবার (১০ আগস্ট) ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।

উপজেলা সিপিবির নব-নির্বাচিত কমিটিতে সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কে নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হলেন, শামছুল আলম খান, আব্দুর রাজ্জাক, তাসলিমা বেগম, হেনা বেগম, আব্দুল হান্নান, পার্বতী রিছিল, অবনী কান্ত হাজং, সাদিয়া সুলতানা পান্না, আঃ বারেক এবং নুর আলম খান।

এ সম্মেলন উদ্বোধন করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা সিপিবি সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার।

নব-নির্বাচিত কমিটির নেতবৃৃন্দরা জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই শোষিত-বঞ্চিত মেহনতী মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে আসছে। বর্তমান সময়ে সা¤্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী শোষণ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক ধারার প্রয়োাজনীয়তা এই সম্মেলনে জোরালোভাবে উচ্চারিত হয়েছে। সিপিবির নেতৃত্ব বিশ্বাস করে রাজনৈতিক সংগঠনকে শুধু নির্বাচনী প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠে-রাজপথে শ্রমিক-কৃষক-ছাত্র-নারীসহ সকল শোষিত মানুষের ঐক্য গড়ে তুলতে সকলকে নিয়ে তৃণমুল পর্যায়ে কাজ করবে এই কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com