সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে

দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name
  • আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩২৫ পঠিত

নিজস্ব সংবাদদাতা (নেত্রকোনা) দুর্গাপুর : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে ছাত্র ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের অংশগ্রহনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

মণি সিংহ স্মৃতি যাদুঘর চত্ত্বরে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচী শুরু করা হয়। পরবর্তিতে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাবেক ছাত্রনেতা সামছুল আলম খান, রুপন কুমার সরকার, মোরশেদ আলম, জুয়েল রানা, ওয়ালী হাসান, নজরুল ইসলাম, নুর আলম খান, কবিরুল ইসলাম, রমজান আলী প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রায় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে এখনো প্রধান শিক্ষকই নেই। এসএসসি ও সমমান পরীক্ষায় ১৪ শতাংশের বেশি শিক্ষার্থী ঝরে পড়ে। এসএসসি পাসের পর এইচএসসি পর্যন্ত অনেক শিক্ষার্থীই লেখাপড়া ছেড়ে দেয়। দেশে শিক্ষার মান কেমন, তা আমরা সবারই জানি। বই খাতা সহ শিক্ষা উপকরণের দাম বেড়েছে কয়েকগুণ। বর্তমান সরকারের কাছে জোর দাবী, শিক্ষা উপকরণের দাম কমানো সহ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মান সম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আহবান জানাচ্ছি। আলোচনা সভা শেষে, শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রসেসিং হচ্ছে...
26 April, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com