সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ শোষণ-বৈষম্যের বিরুদ্ধে দুর্গাপুরে সিপিবির গণমিছিল

দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের স্মরণসভা

Reporter Name
  • আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৫০০ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা কমিটির আয়োজনে ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, টংক প্রথা বিলুপ্তি আন্দোলনের নেত্রী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মনিসিংহের সহধর্মীনি, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লবী নারী বীরমুক্তিযোদ্ধা কমরেড অনিমা সিংহের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মহীয়ষী বিপ্লবী নেত্রীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন শেষে উপজেলা কৃষক সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক সরকার এর সভাপতিত্বে, সম্পাদক মোর্শেদ আলম এর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মনিসিংহ ও অনিমা সিংহের একমাত্র সন্তান কমরেড ডাঃ দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সদস্য শামছুল আলম খাঁন, ক্ষেতমজুর নেতা মোঃ রহম আলী, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, আদিবাসী নেতা অবনী হাজং, পার্বতী রিছিল, ছাত্র ইউনিয়ন সভাপতি মো. রফিক প্রমুখ

বক্তরা বলেন, অনিমা সিংহের জীবনী থেকে ত্যাগ ও রাজনৈতিক জীবনাদর্শ শিক্ষা নিতে হবে। আজকের প্রজন্মের কালো রাজনীতি দেশ ছেয়ে গেছে, দেশ সেবার নামে নোংরা রাজনীতি বন্ধ করে সঠিক পথে এগিয়ে আসার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়।

প্রসেসিং হচ্ছে...
1 July, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com