শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলার প্রস্তুতি সভা দুর্গাপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত দুর্গাপুরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালিত দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

দুর্গাপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো ডিএসকে

Reporter Name
  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪০৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে মেধাবী শিক্ষার্থীদেরকে প্রায় ৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করে বে-সরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। রোববার দুপুরে স্থানীয় ৬৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে ডিএসকে কর্মী মোরশেদ আলম এর সঞ্চালনায়, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র সহকারী পরিচালক জনার শামছুল আলম খান এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র নির্বাহী পরিচালক, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে, নেত্রকোনা-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক আশরাফুল আলম সোহেল, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ঝানজাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুজ্জামান সুরুজ, শিক্ষার্থী অভিভাবক জাহাঙ্গীর আলম, ডিএসকে‘র বিভিন্ন শাখা ব্যবস্থাপক সহ ডিএসকে‘র কর্মকর্তাগন, চেক প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) একটি মানবিক প্রতিষ্ঠান। ১৯৮৮ সাল থেকে দুঃস্থ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ শুরু করলেও এখন এই প্রতিষ্ঠানটি বহুমুখী সেবামূলক কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মত এবারও গরীব,অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষাবৃত্তির চেক বিতরন করা হয়। নেত্রকোনা-০১ অঞ্চলে ৬৫ জন শিক্ষার্থীকে ৬ লক্ষ টাকার চেক এবং সারাদেশে ৮৭০ জন শিক্ষার্থীকে ১ কোটি ৫ লক্ষ টাকার চেক বিতরন করেন এ প্রতিষ্ঠানটি। শিক্ষাবৃত্তির চেক পেয়ে অনেক শিক্ষার্থী ও অভিভাবকগন ডিএসকে’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রসেসিং হচ্ছে...
26 March, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com