বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ শোষণ-বৈষম্যের বিরুদ্ধে দুর্গাপুরে সিপিবির গণমিছিল

দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪০৫ পঠিত
ডেক্স নিউজ : “কাজ মজুরি অধিকার ও ইনসাফ চাই” এই দাবীতে সারা দেশের ন্যায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কমিটির উদ্যোগে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার দুপুরে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্তরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতাকর্মীরা।
পরবর্তিতে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা ক্ষেতমজুর সমিতির আহবায়ক রহম আলীর সভাপতিত্বে ও সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপক সরকার এর সঞ্চালনায় আলোচনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, কৃষক সমিতি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতা আজিম উদ্দিন, আঃ রউফ, বাবুল মিয়া, মুকুল চন্দ্র দে।
বক্তারা বলেন, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। গরীব মেরে আমলা পোষা চলবে না। আমাদের দাবী গুলো নতুন নয়, কয়েক বছর পর কৃষকরা ধানের লাভজনক দাম পাচ্ছে। এই লাভজনক দাম স্থায়ী করার জন্য ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী ক্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে। পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের দ‍ুর্নীতি-অনিয়ম ও হয়রানি বন্ধ করার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহবান জানানো।
প্রসেসিং হচ্ছে...
18 March, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com