শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩২৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা ‘অন্যায্য’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি। সোমবার (৩০ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে যুগ্ন:সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উদীচী সভাপতি শামছুল আলম খান, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ। এ সময় অন্যান্যের মাঝে, সিপিবির সাবেক সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, সিপিবি নেতা আজিম উদ্দীন, আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির নেত্রী চিনু রেমা সহ সিপিবি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তরা সরাসরি বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘ইউনূস সরকার আমেরিকার সঙ্গে একটি গোলামির চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই চুক্তি বাতিলের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জনগণকে সঙ্গে নিয়ে এই কালো চুক্তি বাস্তবায়ন প্রতিহত করবে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমেরিকার সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি বাতিল ঘোষণা করা হোক। একই সাথে ভারতের সাথে হওয়া সকল গোপনীয় ও অন্যায্য চুক্তি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি।’

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অসম বাণিজ্যচুক্তি বাংলাদেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি। দেশের স্বার্থবিরোধী এ চুক্তি বাতিল করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। একদিকে আমেরিকার প্রায় ১২০০ কোটি টাকা মওকুফ করা হয়েছে, অন্যদিকে ১৫ শতাংশের বদলে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আগে যেখানে প্রায় ১৬ হাজার কোটি টাকা শুল্ক আদায়ের কথা ছিল, সেখানে তা এখন বেড়ে প্রায় ৩৪ হাজার কোটি টাকায় পৌঁছাবে। দেশের বিরোধী এ চুক্তি করার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। নয়তো রাজনৈতিক লড়াই ও সংগ্রামের মধ্যদিয়েই এ চুক্তি বাতিল করতে বাধ্য করা হবে। দেশের স্বার্থে এই ধরনের সমাবেশে সকলকে যোগ দেয়ার জন্য সকল শ্রেনী-পেশার মানুষকে আহবান জানানো হয়।

প্রসেসিং হচ্ছে...
30 March, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com