রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলার প্রস্তুতি সভা দুর্গাপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত দুর্গাপুরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালিত দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩২৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ইরানে মার্কিন-ইসরাইলি বাহিনীর হামলা, যৌথ আগ্রাসনে মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দীন মীরের সভাপতিত্বে, সহ:সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উদীচী সভাপতি শামছুল আলম খান, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, আদিবাসী ইউনিয়ন, নারীসেল সহ ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ ।

বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচারে শিশু হত্যা, এমনকি ইরানের সরকারবিরোধী আন্দোলনরত বামপন্থী ও অপরাপর বিরোধী শক্তির অবস্থানসমূহে বোমা হামলা পরিচালনা করে মার্কিন ও ইসরায়েল বাহিনী গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, পৃথিবী আজ ফ্যাসিবাদ, যুদ্ধ ও পরিবেশ ধ্বংসের এক নতুন যুগে প্রবেশ করেছে। এককেন্দ্রিক বিশ্বে মার্কিন সা¤্রাজ্যবাদী আধিপত্য গোটা পৃথিবীকে এমনভাবে গ্রাস করেছে যে, বিভিন্ন জাতি ও রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের ধারণা আজ অর্থহীন হয়ে পড়েছে। ইরানে নতুন করে এই সামরিক অভিযান একটি মানবতাবিরোধী, ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী আগ্রাসন এই বর্বরতা প্রতিবাদ থেকে বিরত থাকা বা দ্ব্যর্থতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। পৃথিবীর শান্তিকামী মানুষের পাশাপাশি বাংলাদেশের মুক্তিকামী জনতার প্রতি এই আগ্রাসনের বিরুদ্ধে সংহতি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

প্রসেসিং হচ্ছে...
4 March, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com