শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ শোষণ-বৈষম্যের বিরুদ্ধে দুর্গাপুরে সিপিবির গণমিছিল

আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স

Reporter Name
  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকাকালীন কৃষক ও কৃষিপন্যের দাম কমানোর চিন্তা করে নাই, শ্রমজীবী ও মেহনতি মানুষের চিন্তা করে নাই, কৃষিভিত্তিক কলকারখানা নির্মানের চিন্তা করে নাই। তারা তাদের মন মতো উপদেষ্টা নিয়োগ দিয়ে, নিজেদের আখের গোছানো চিন্তা করেছে। দেরিতে হলেও যে নির্বাচন দিয়েছে, আমেরিকার নীল নকশায় নির্বাচন বানচাল করতে দেয়া হবে না। পাকিস্তানী রাজাকারদের কথা বাংলাদেশের মানুষ এখনো ভোলেনি। তাদের সাথে নিয়ে আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না।

ড. ইউনুস সাহেব, আপনাকে হুশিয়ারী দিয়ে বলতে চাই, আপনি যদি এর এই নীকশার সাথে থাকেন, বাংলার মানুষ আপনাকে ছাড়বে না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাস্তে মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

শনিবার (০৭ ফেব্রুয়ারী) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে শহীদ মিনার মাঠে সিপিবি দুর্গাপুর উপজেলার কমিটির আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত সাধারণ ভোটারগণ তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং এলাকার উন্নয়ন, সম্পদের সুষম বণ্টন ও মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করতে কাস্তে মার্কা প্রতীকে ভোট দেয়ার অঙ্গীকার করেন।

স্বাধীনতার ৫৫বছরেও দেশের ঘুনেধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা যায়নি, বিগত সময়ে যারা রাস্ট্র ক্ষমতায় ছিল, তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল, মানুষের মুক্তির কথা ভাবার সময় তাদের ছিল না। আসুন শোষণমুক্ত এই সমাজ গঠনে পরিবর্তন আনি। শ্রমজীবী ও মেহনতি মানুষের স্বার্থ রক্ষায়, কাস্তে মার্কায় ভোট দেয়ার কোন বিকল্প নাই। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবার কাস্তে মার্কায় ভোট দিন। ‘কাস্তে মার্কার প্রার্থীরা বিজয়ী হলে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করবে। সন্ত্রাসমুক্ত দুর্গাপুর গড়তে সকলকে এক হয়ে কাস্তে মার্কা প্রতিকে ভোট দেয়ার আহবান জানানো হয়।

বিশিষ্ট চিকিৎসক জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনায় ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা পুনরুদ্ধার করতে কাস্তে মার্কায় ভোট দিন। উগ্রবাদীদের কারণে দেশের সপ্রীতিতে আজ ঘুনে ধরেছে। প্ুঁজিবাদী শাসন পাকাপোক্ত করতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হচ্ছে চারিদিকে। এতে করে পুঁজিবাদী সরকারগুলোর অনিয়ম-দুর্নীতির কারণে কৃষি-শিল্প ধ্বংস ও কোটি কোটি মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। সে কারণে দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল নয়। সাধারণ মানুষকে আর ধোকা দেয়া চলবে না।

প্রধান অতিথি কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশকে কৃষিভিত্তিক কলকারখানায় উন্নীত করা যায় অতি দ্রুত সময়ে। বিগত সরকার গুলোর অনিয়ম ও দুর্নীতির কারণে কৃষি-শিল্প ধ্বংস হয়েছে। তাই কোটি কোটি মানুষ কর্মহীন। সে কারণে দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল নয়। হতদরিদ্র, শ্রমজীবী ও মেহনতি মানুষের কথা কেউ ভাবেনি। দেশকে নতুন করে সাজানো সময় এসেছে। আসুন দেশের স্বার্থে সকলে মিলে কাস্তে মার্কায় ভোট দিয়ে ইউনুস সরকারকে দাঁত ভাঙ্গা জবাব দেই। দুনিয়ার মজদুর এক হও।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায়, উপজেলা কমিটির সভাপতি ও কাস্তে মার্কা প্রতিকের প্রার্থী আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, নারী সেলের আহবায়ক কমরেড তাসলিমা বেগম, সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোশতাক আহমেদ সহ সিপিবি উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

প্রসেসিং হচ্ছে...
7 February, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com