বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালিত দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স

ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব মোড়ে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডাঃ দিবালেক সিংহ। সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম, যুব ইউনিয়নের সভাপতি রমজান আলী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি জহির রায়হান, উদীচী উপজেলা কমিটির সভাপতি কমরেড শামছুল আলম খান।

বক্তরা বলেন, ওসমান হাদির হত্যাকান্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। হাদীর খুনিদের বিচার প্রক্রিয়ায় গড়িমসি ও দোষীদের রক্ষার অপচেষ্টা চলছে, এই ধরনের ঘৃন্য কাজ সিপিবি কোনোভাবেই সমর্তন করে না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে, দেশের মানুষ এই সরকার কে ক্ষমা করবে না। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে দেশে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।

বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে সম্পুর্নরুপে ব্যার্থ। সারাদেশে এই হত্যাকান্ড, বিভিন্ন সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ কোন ক্রমেই মেনে নিতে পারছি না। জুলাই বিপ্লবে এতো-এতো আত্মদানের পরও আমরা আমাদের বাংলাদেশকে মুক্ত করতে পারিনি। আমরা হাদীর হত্যাকান্ড ও বিভিন্ন ন্যাক্কার জনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেইসাথে স্বরাষ্ট্র উপদেস্টার পদত্যাগ দাবী করছি।

প্রসেসিং হচ্ছে...
20 December, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com