সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন

দুর্গাপুরে কমরেড মণি সিংহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Reporter Name
  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৪০১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যুব সমাজের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক চেতনা জাগাতে কমরেড মণি সিংহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্ভোধন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে স্থানীয় এমকেসিএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্ট উদ্ভোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, অত্র এলাকার তারুন্যের রাজনৈতিক পথপ্রদর্শক ডাঃ দিবালোক সিংহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সহ:সাধারণ সম্পাদক প্রিজম ফকির, সিপিবি উপজেলা কমিটির সহ: সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সিপিবি নেতা শামছুল আলম খান, ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, আদিবাসী নেতা অবনি কান্ত হাজং, ছাত্র ইউনিয়ন সভাপতি নুর- আলম খাঁন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা জুয়েল রানা, আল আমিন খাঁন, কবিরুল ইসলাম, নুরে আলম সিদ্দিক, আহাদ মিয়া প্রমূখ। ক্রীড়া অনুষ্ঠান সঞ্চালনা করেন, রায়হান মিয়া।

খেলায়, বিরিশিরি ছাত্র ইউনিয়ন একাদশ বনাম কুল্লাগড়া ছাত্র ইউনিয়ন একাদশ অংশগ্রহন করে। এত বিরিশিরি – ১ এবং কুল্লাগড়া – ৩ গোল দিয়ে কুল্লাগড়া ইউনিয়ন বিজয়ী হয়।

প্রসেসিং হচ্ছে...
13 October, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com