সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন

দুর্গাপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর কমিটি গঠন

Reporter Name
  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কমরেড মণিসিংহ স্মৃতি যাদু ঘর মিলনায়তনে এক সম্মেলনের মাধমে এ কমিটি গঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় সুধীজন ও উদীচী উপজেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক অসিত ঘোষ। উদ্বোধন শেষে উদীচী উপজেলা শাখার সভাপতি রুপন কুমার সরকারের সভাপতিত্বে দীলিপ কুমার ঘোষ এর সঞ্চালনায় ”জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙ্গবোই” এই শ্লোগানে আলোচনা করেন, উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক অসিত ঘোষ, সহ:সভাপতি রাজন ভদ্র, উপজেলা সিপিবি’র সভাপতি আলকাছ উদ্দিন মীর, ক্ষেতমজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, কৃষক সমিতির সম্পাদক মোরশেদ আলম, যুবইউনিয়ন এর সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে ২য় পর্বে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে শামছুল আলম খান কে সভাপতি ও দীলিপ কুমার ঘোষ কে সাধারন সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট দুর্গাপুর উপজেলা কমিটি গঠন করা হয়।

প্রসেসিং হচ্ছে...
10 December, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com