সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে

দুর্গাপুরে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩০ পঠিত

ডেক্স নিউজ : নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কৃষ্ণপুর বাজার ঘাটে (নিতাই নদী), স্থানীয় চিনাকুড়ি খালের উপর দ্রুত ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে গাঁওকান্দিয়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের বাসিন্দারা।

২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে স্থানীয় কৃষ্ণপুর বাজারে বাংলাদেশ কৃষক সমিতি গাঁওকান্দিয়া ইউনিয়ন কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভায় কৃষক সমিতি গাঁওকান্দিয়া ইউনিয়ন কমিটির সভাপতি আঃ রাজ্জাক এর সভাপতিত্বে ও দুর্গাপুর উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় সদস্য জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ, কৃষক সমিতির উপজেলা সভাপতি আঃ মালেক সরকার, সিপিবি দুর্গাপুর উপজেলা নেতা শামছুল আলম খান, স্থানীয় আব্দুল ওয়াদুদ, সুলতান আহমেদ, শাহজাহান কবীর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার, ব্যবসাযয়ী,কৃষক শ্রমিক সহ স্থানীয় জনগণ। তাদের দাবী যেন খুব দ্রুত সময়ে ব্রীজটি নির্মাণ হয়।

স্থানীয়রা বলেন, জাতীয় নির্বাচনের আগে সব দলের নেতারা প্রতিশ্রুতি দেন, তাদের সরকার ক্ষমতায় গেলে ব্রীজটি করে দেবেন। কিন্তু বারবার সরকার পরিবর্তন হচ্ছে, এমপি পরিবর্তন হচ্ছে কিন্তু কেউ কথা রাখেনি। স্কুল কলেজে আসা যাওয়া করতে যেমন অসুবিধা হচ্ছে শিক্ষার্থীদের ঠিক তেমনি কোন রোগী নিয়ে দুর্গাপুর সদর হাসপাতালে আসতেও কষ্ট হচ্ছে রোগীর স্বজনদের। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি আমরা।

প্রসেসিং হচ্ছে...
26 February, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com