শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ শোষণ-বৈষম্যের বিরুদ্ধে দুর্গাপুরে সিপিবির গণমিছিল

কলমাকান্দায় সিপিবির নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২০৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিনধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের শ্যামপুর গ্রামে কাস্তে মার্কার এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ নভেম্বর) বিকালে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহনের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সিপিবি কৈলাটি শাখার সম্পাদক কমরেড আঃ মালেক এর সভাপতিত্বে এবং সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সদস্য কমরেড নুর আলম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোরশেদ আলম, সিপিবি কলমাকান্দা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মৃত্যুঞ্জয় তালুকদার, উপজেলা নেতা কমরেড রঞ্জন কুমার সাহা সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শ্রমিক, কৃষক ও মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে আগামী জাতীয় নির্বাচনে জননেতা কমরেড ডা. দিবালোক সিংহকে কাস্তে মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এ বিষয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাস্তে মার্কায় প্রচারনা নিয়ে মাঠে নামার আহ্বান জানানো হয়। সভায় বিভিন্ন জাতীয় নির্বাচনী কেন্দ্রের কর্মীরা সহ সকল শ্রেনি পেশার মানুষ অংশনেন।

প্রসেসিং হচ্ছে...
9 November, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com