বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলার প্রস্তুতি সভা দুর্গাপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত দুর্গাপুরে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ পালিত দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে সিপিবি‘র মানববন্ধন কমরেড মনি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত রামিসা হত্যার বিচারের দাবিতে, দুর্গাপুরে বিক্ষোভ কর্মসুচী দুর্গাপুরে বিভিন্ন দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের বিক্ষোভ কর্মসুচী যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুর্গাপুরে সিপিবি‘র বিশাল জনসভা

Reporter Name
  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৬৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘হটাও চাঁদাবাজী, লুটপাট কায়েম কর সাম্যের বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর শাখার আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের স্থানীয় শহীদ মিনারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, সিপিবি দুর্গাপুর শাখার সভাপতি মীর আলজাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপক সরকার, সিপিবি নেতা শামছুল আলম খান, আজিম উদ্দিন, পার্বতি রিছিল, তাসলিমা বেগম, ছাত্র ইউনিয়ন সভাপতি নরে আলম কান, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে হাসিনা সরকারের পতনের পরও দেশে আগের মতোই চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চলছে, এখনো বিগত সরকারের গুন্ডারা গুপ্তভাবে নিপিড়ন-নির্যাতন করে যাচ্ছে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। এইদেশে শিক্ষক লাঞ্চিত হউক আমরা আর দেখতে চাইনা। শিক্ষার্থীর রক্ত ঝড়–ক আমরা তা চাইনা। ছাত্র আন্দোলনে নিতহ ও আহতদের তালিকা তৈরী করে আহতদের সু-চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনের উদ্দ্যেগ নিতে হবে। দেশের বিদ্যুৎ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা। এসকল বিষয় সমাধানে অন্তবর্তি সরকারের কাছে আমরা জোর দাবী জানাচ্ছি। আলোচনা শেষে এক লাল ঝান্ডার মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসভার সমাপ্তি হয়।

প্রসেসিং হচ্ছে...
26 October, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com