রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ শোষণ-বৈষম্যের বিরুদ্ধে দুর্গাপুরে সিপিবির গণমিছিল

দুর্গাপুরে কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে গ্রাম সভা

Reporter Name
  • আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৭৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে প্রান্তির পর্যায়ের কৃষকদের বিভিন্ন দাবি ও অধিকার আদায়ের বিষয় নিয়ে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এক গ্রাম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে গাঁওকান্দিয়া ইউনিয়নের দুবরাজপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায়, কৃষক সমিতির উপজেলা কমিটির সভাপতি আঃ মালেক সরকার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি ও জেলা কৃষক সমিতির সহ-সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, উপজেলা আদিবাসী ইউনিয়নের নেত্রী পার্বতী রিছিল, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক সমিতির দপ্তর সম্পাদক ও উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, উপজেলা কৃষক সমিতির সহ-সভাপতি আশরাফুল আলম সোহেল, সাংবাদিক জুয়েল রানা, নুর আলমসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সেইসাথে দাবি আদায়ের লক্ষে সারাদেশে কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান। সভা শেষে নেতাকর্মীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রসেসিং হচ্ছে...
14 March, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com