শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ শোষণ-বৈষম্যের বিরুদ্ধে দুর্গাপুরে সিপিবির গণমিছিল

যুবনেতা শাহ কুতুবুজ্জামানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ

Reporter Name
  • আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৪৪০ পঠিত

ডেক্স নিউজ : বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মধুখালী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি যুবনেতা শাহ কুতুবুজ্জামান পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।

গত ১৪ এপ্রিল সংবাদ বিবৃতিতে কেন্দ্রীয় কমিটি এই নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, মধুখালী হাসপাতালে গত ১৩ এপ্রিল দুপুর ১২টার দিকে স্থানীয় চৌকিদারসহ ৫ জন একসাথে একজন সাধারণ নাগরিককে অন্যায়ভাবে নির্যাতন করলে যুবনেতা শাহ কুতুবুজ্জামান বাধা দিয়ে প্রতিবাদ করেন। বাধা দেওয়াকে কেন্দ্র করে মধুখালী থানার এসআই আরিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে যুবনেতা কুতুবুজ্জামানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পুলিশের গালিগালাজ ও অপেশাদার আচরণের প্রতিবাদ করলে তার ওপর শারিরীক নির্যাতন করে থানায় ধরে নিয়ে যায়।

পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের রুমে নিলে সেখানেও যুবনেতা শাহ কুতুবুজ্জামান তাকে নির্যাতন করার প্রতিবাদ করেন। এ সময় ওসি নিজেও এসআইয়ের পক্ষ নিয়ে তাকে গালিগালাজ করেন এবং ওসির সামনে তার রুমে আবারও তাকে মারধর করা হয়। পরে নানারকম হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

আইনের সেবক হয়েও মধুখালী থানার পুলিশের এসআই বা ওসি কোনোভাবেই একজন নাগরিককে প্রকাশ্যে ও অফিস রুমে এরকম নির্যাতন করতে পারে না এবং পুলিশি এ নির্যাতন বিষয়টি পুলিশের ঊর্ধতন কর্তাদের দৃষ্টি আকর্ষণ করে মধুখালী থানার ওসি ও এসআইয়ের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রসেসিং হচ্ছে...
24 April, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com