শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ শোষণ-বৈষম্যের বিরুদ্ধে দুর্গাপুরে সিপিবির গণমিছিল

শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন

Reporter Name
  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দেশের ঘুনেধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন, শ্রমজীবী ও মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় কাস্তে মার্কায় ভোট দেয়ার কোন বিকল্প নাই। বিগত সময়ে যারা রাস্ট্র ক্ষমতায় ছিল, তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল, মানুষের মুক্তির কথা ভাবার সময় তাদের ছিল না। আসুন শোষণমুক্ত সমাজ গঠনে পরিবর্তন আনি। এই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবার কাস্তে মার্কায় ভোট দিন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাকলজোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাস্তে মার্কার নির্বাচনী জনসভায় এ কথা বলেন, নেত্রকোনা – ১ আসনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী মো. আলকাছ উদ্দিন মীর।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) সকাল থেকে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন ও দুর্গাপুর পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত সাধারণ ভোটারগণ তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা প্রশ্ন তুলে ধরেন এবং উন্নয়ন ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে কাস্তে মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

এসময় সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, ‘কাস্তে মার্কার প্রার্থীরা বিজয়ী হলে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করবে। একই সাথে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সচেতন দুর্গাপুরবাসীকে সাম্প্রদায়িক অপশক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে। কেউ যেনো দুর্গাপুরের সম্প্রীতি নস্ট করতে না পারে। সন্ত্রাসমুক্ত দুর্গাপুর গড়তে সকলকে এক হয়ে কাস্তে মার্কা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

কাস্তে মার্কার প্রার্থী মো. আলকাছ উদ্দিন মীর বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশকে কৃষিভিত্তিক কলকারখানায় উন্নীত করা যায় অতি দ্রুত সময়ে। বিগত সরকার গুলোর অনিয়ম ও দুর্নীতির কারণে কৃষি-শিল্প ধ্বংস হয়েছে। তাই কোটি কোটি মানুষ কর্মহীন। সে কারণে দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল নয়। হতদরিদ্র, শ্রমজীবী ও মেহনতি মানুষের কথা কেউ ভাবেনি। দেশকে নতুন করে সাজানো সময় এসেছে। আসুন দেশের স্বার্থে সকলে মিলে কাস্ত মার্কায় ভোট দেই।

সিপিবি কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট চিকিৎসক জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনায় ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা পুনরুদ্ধার করতে কাস্তে মার্কায় ভোট দিন। উগ্রবাদীদের কারণে দেশের সপ্রীতিতে আজ ঘুনে ধরেছে। প্ুঁজিবাদী শাসন পাকাপোক্ত করতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হচ্ছে চারিদিকে। এতে করে পুঁজিবাদী সরকারগুলোর অনিয়ম-দুর্নীতির কারণে কৃষি-শিল্প ধ্বংস ও কোটি কোটি মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। সে কারণে দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল নয়।

যারা ক্ষমতায় ছিলো তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল, মানুষের মুক্তির চিন্তা করার সদিচ্ছা এদের ছিলো না। ব্যবসায়ী সিন্ডিকেট ও ধারাবাহিক দুর্নীতিতে সাধারণ মানুষ সর্বশান্ত। আসুন শোষণমুক্ত সমাজ গঠনে পরিবর্তন আনি। তাই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এবার কাস্তে মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি। সমাবেশে উদীচী দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি শামছুল আলম খান সহ সিপিবি ও তার অঙ্গ সংগঠনের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রসেসিং হচ্ছে...
6 February, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com