শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে, দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইরানে মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ দুর্গাপুরে কমরেড অনিমা সিংহের জন্মবার্ষিকী পালিত আমেরিকার নীল নকশা বাংলাদেশে আঁকতে দেয়া হবে না – রুহীন হোসেন প্রিন্স শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিন, কাস্তে মার্কায় ভোট দিন দুর্গাপুরে কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত মণি সিংহ মেলা ডিসেম্বরের পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে ওসমান হাদীর খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ শোষণ-বৈষম্যের বিরুদ্ধে দুর্গাপুরে সিপিবির গণমিছিল

৬ মার্চ সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহবান

Reporter Name
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৪ পঠিত

ডেক্স নিউজ : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এ দেশের কৃষক-শ্রমিক তথা শ্রমজীবী মেহনতি মানুষের পার্টি। এ বছরের ৬ মার্চ পার্টির সংগ্রাম, অর্জন, ঐতিহ্য ও গৌরবের ৭৫ বছর পূর্তি হবে। পার্টির সর্বস্তরে নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে ৬ মার্চ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের এবং এ উপলক্ষে সারাবছর ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে-

* ৬ মার্চ জেলা/উপজেলায় পার্টির পতাকা উত্তোলন ও লাল পতাকার র্যা লির আয়োজন করা। পার্টি অফিস না থাকলে যেকোনো উন্মুক্ত স্থানে অবশ্যই পতাকা উত্তোলন করা।

* জেলা/উপজেলা পার্টি অফিসে সাজসজ্জার ব্যবস্থা করা।

* জেলা/উপজেলায় এ উপলক্ষে আলোচনা সভা/সুধী সমাবেশ/মত বিনিময় সভা/সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া।

* জেলা পার্টির ইতিহাস ও স্মরণীয় কমিউনিস্ট নেতৃবৃন্দের জীবনী (ছবিসহ) সংগ্রহ করে ছাপানো। জেলা পার্টির পক্ষ থেকে এ পর্যন্ত যেসব প্রকাশনা ও উপকরণ তৈরি হয়েছে সেসব সংগ্রহ ও সংরক্ষণ করা।

* জেলার প্রবীণ কমিউনিস্ট নেতাদের জন্য সম্মাননার আয়োজন করা।

* পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পর্যায়ে লিফলেট/পোস্টার/পুস্তিকা/সংকলন প্রকাশ করা।

* প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পার্টির সমর্থক, শুভানুধ্যায়ীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা, একত্রিত হওয়ার উদ্যোগ গ্রহণ করা। সংবাদ বিজ্ঞপ্তি

প্রসেসিং হচ্ছে...
26 February, 2026

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 comrademonisingha.com স্বত্বাধীকার - কমরেড মণিসিংহ স্মৃতি পরিষদ দুর্গাপুর।
Design & Developed BY Purbakantho.Com